শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

চেতনাপ্রবাহের বিচিত্র উদ্ভাস

সৈয়দ আজিজুল হক


সুশান্ত মজুমদারের (জ. ১৯৫৪) গল্পপাঠ পাঠকদের প্রচুর মনোযোগ দাবি করে। কারণ, বহির্বাস্তবের রূপ বর্ণনার পরিবর্তে অন্তর্বাস্তবতার স্বরূপ উন্মোচনই তাঁর গল্পের প্রধান প্রবণতা। এই বৈশিষ্ট্যসূত্রেই কাহিনি বয়ানে অনিবার্যভাবে অন্বিষ্ট হয়েছে চেতনাপ্রবাহ রীতি১। মানবমনের চিন্তনপ্রক্রিয়ার নিগূঢ় রহস্যকে তিনি চিত্রাত্মক পরিচর্যার মাধ্যমে বিশ্লেষণ করতে আগ্রহী। চেতনাপ্রবাহ রীতির স্বভাবধর্ম অনুযায়ী, তাঁর গল্পের কাহিনি আখ্যানধর্মী নয়, বরং কাল-পারম্পর্যহীন, উল্লম্ফনমূলক ও মনোবিশ্লেষণাত্মক। এ-কারণে তীক্ষ্ণ ও প্রখর মনোযোগ ছাড়া তাঁর গল্প-কাঠামোয় অনুপ্রবেশ করা কিংবা চরিত্রের মনোজগতের কল্পনাপ্রবাহকে অনুসরণ করা দুরূহ।

চেতনাপ্রবাহরীতির উপন্যাস

চেতনাপ্রবাহ বা Stream of consciousness কথাটি প্রথম ব‍্যবহার করেন উইলিয়াম জেমস তাঁর principles of psychology(1890)বইটিতে। জাগ্রত বা সজাগ মনের অবিচ্ছিন্ন চিন্তার প্রবাহ বা সচেতনতাই চেতনা প্রবাহ। একটু ব‍্যাপক অর্থে চরিত্রের মানসিক অবস্থা ও চেতনাধারার বিচিত্র অবস্থাকে ধরবার নানা কৌশলকেও ধরে নেওয়া যেতে পারে। এখানে চরিত্রের অন্তর্মুখী আত্মকথনের চরম অবস্থায় মানসিক যথাযথ প্রতিফলনই লেখকের মূল লক্ষ্য থাকে। এই রীতির প্রথম উপন‍্যাস জেমস জয়েসের 'ইউলিসিস' উপন‍্যাসটি 1922। এছাড়াও বাংলায় অন্তঃশীলা, জাগরী, একদা, বিবর, অপরাহ্ন ইত্যাদি।

ইতিহাস আর স্মৃতি খেলা করে ইলিয়াসের আখ্যানে

দেবযানী সেনগুপ্ত






দেশ আর মাটির স্বপ্নগাথা

তোমার তৈরি ইতিহাসের বিরুদ্ধে ফের পথে নেমেছে আমার স্মৃতি,” লিখেছিলেন কাশ্মীরের কবি আগা শহিদ আলি। এডওয়ার্ড সাইদও তাঁর কালচার অ্যান্ড ইম্পিরিয়ালিজ়ম গ্রন্থে জানিয়েছিলেন, সাম্রাজ্যবাদ-বিরোধিতার স্বপ্নকল্পে লগ্ন হয়ে থাকে এক ভৌগোলিক বার্তা: “দেশীয় লোকেরা জানে, তাদের ঔপনিবেশিক দাসত্ব শুরু হয় বহিরাগতদের কাছে তাদের স্থানিকতা হারানোর পর থেকে। সেই হারানো ভূগোলটা খুঁজতে হবে, কোনও না কোনও ভাবে তাকে উদ্ধার করতে হবে। বহিরাগত ঔপনিবেশিক শক্তির উপস্থিতিতে দেশের মাটি, মানুষকে খুঁজে পাওয়ার প্রথম পথটাই হল কল্পনা।”

বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

আখতারুজ্জামান ইলিয়াস : ‘খোয়াবনামা’—জীবন ও সমাজচিত্র

মোস্তফা মোহাম্মদ

















আখতারুজ্জামান ইলিয়াসের শিল্পসাধনার একটি বড় বিষয় হলো তিনি সাধারণ মানুষের জীবন এবং জীবনঘনিষ্ঠ বিষয়াদিকে শিল্পের বিষয় হিসেবে গ্রহণ করেছেন। যার জন্য তাঁকে একটি আলাদা গদ্যশৈলী নির্মাণ করতে হয়েছে। এই আলাদা গদ্যশৈলী নির্মাণ করতে গিয়েই তাঁকে হোঁচট খেতে হয়েছে একাধিকবার। রাতারাতি তাঁর ভাগ্যে জোটে নি কোনো খ্যাতি-জনপ্রিয়তা। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘অন্য ঘরে অন্য স্বর’ থেকেই তাঁর রচনাশৈলীর ভিন্ন সুর বেজে ওঠে, যা পাঠকের মস্তিষ্কে পৌঁছতে সময় লেগেছিল দীর্ঘদিন।

বুধবার, ১৯ জুলাই, ২০২৩

হুমায়ূন আহমেদ ‘অনন্য’ যেসব কারণে

মুম রহমান



আমার বিবেচনায় হ‌ুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের অনন্য লেখক। আমি এখানে ‘অনন্য’ শব্দটা নেহাত বিশেষণ হিসেবে ব্যবহার করছি না। তিনি অনন্য, কারণ তিনি কাউকে অনুসরণ করেননি। তিনি অনন্য কারণ তিনি নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছেন। কাউকে অনুকরণ, অনুসরণ করার পথে হ‌ুমায়ূন আহমেদ চলেননি। শিল্প-সাহিত্যের কোনো চেনা পথে, গৎ-বাঁধা সূত্রে তিনি হাঁটেননি। তিনি কখনো কোনো সাহিত্যতত্ত্বের ধার ধরেননি। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। আখতারুজ্জামান ইলিয়াস কিংবা শহীদুল জহির বাংলা সাহিত্যের অসাধারণ দুজন লেখক। কিন্তু সমস্যাটা হলো তারা যতো বড় লেখকই হোন না কেন, তাদের আমরা বিবিধ পাশ্চাত্য মতবাদ দ্বারা বিচার করতে বসি। যাদুবাস্তবতাবাদ, অস্তিত্ববাদ বিশ্বসাহিত্যের এ সব বড় বড় মতবাদ দ্বারা তারা প্রভাবিত হয়েছেন। প্রভাবিত হওয়া যে দোষের তা বলছি না।

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

একান্ত আলাপে শওকত আলী



 ‘মৃত্তিকালগ্ন মানুষ আজীবন আমাকে টেনেছে’—শওকত আলী

 ভূমিকা ও সাক্ষাৎকার : নূর কামরুন নাহার

বাংলা কথাসাহিত্যে শওকত আলী এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি দিনাজপুরের রায়গঞ্জে তাঁর জন্ম। পারিবারিকভাবেই বেড়ে উঠেছেন রাজনীতি-সচেতন, সংস্কৃতিমনা পরিবেশে। বাবা সক্রিয়ভাবে কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মা রাজনীতিতে পুরোমাত্রায় সক্রিয় না থাকলেও ছিলেন রাজনীতি-সচেতন। ছোটবেলা থেকেই সংস্পর্শে এসেছেন বইয়ের।

রবিবার, ২৬ জুলাই, ২০২০

কালো ভেড়া এবং একটা মৃত মানুষ

  খোরশেদ আলম 



আমি যেদিন মারা গেলাম সেদিন ছিল তোমাদের উৎসবের দিন। আমার মরার জন্য উৎসব নয়। কারণ আমি মানুষটা ছিলাম অতি সাধারণ। আমাকে নিয়ে হইচই বা গভীর দুঃখপ্রকাশ কোনোটাই কারো মানায় না।