গল্পকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গল্পকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২২ মে, ২০২০

দুধ ভাতে উৎপাত : আখতারুজ্জামান ইলিয়াসের গল্প

শুভ জন্মদিন আখতারুজ্জামান ইলিয়াস ...
আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল। তিনি কথাসাহিত্যিক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। বিশেষত, তাঁর রচনাশৈলীর ক্ষেত্রে যে স্বকীয় বর্ণনারীতি ও সংলাপে কথ্যভাষার ব্যবহার লক্ষণীয় তা সমগ্র বাংলা কথাশিল্পে অনন্যসাধারণ। তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো: অন্যঘরে অন্যস্বর (১৯৭৬), খোঁয়ারি (১৯৮২), দুধভাতে উৎপাত (১৯৮৫), চিলেকোঠার সেপাই (১৯৮৭), দোজখের ওম (১৯৮৯), খোয়াবনামা ১৯৯৬), সংস্কৃতির ভাঙা সেতু ইত্যাদি।
গল্প পড়ুন :
দুধ ভাতে উৎপাত : আখতারুজ্জামান ইলিয়াসের গল্প

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

মাহমুদুল হক : মোহন শব্দমালার নির্মাতা

দিলওয়ার হাসান

লেখার টেবিলে কথাসাহিত্যিক মাহমুদুল হক



মাহমুদুল হক বাংলা কথাসাহিত্য জগতের এক অনন্য পুরুষ, এক স্বতন্ত্র মানুষ— একথা আমাদের মনে হয়েছিল ১৯৭৩ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘যেখানে খঞ্জনা পাখি’ পড়ে। সে এক অদ্ভুত উপন্যাস! ঘটনার ঘনঘটা নেই, আখ্যানের বিস্তার নেই। বাবা-মা’র ভালোবাসা বঞ্চিত নিঃসঙ্গ এক বালকের দিন যাপনের সাদামাটা গল্প। সবটাই তার একঘেয়ে আনন্দহীন নির্জন ও নিঃসঙ্গ জীবনকে ঘিরে। আর আছে তাদের বাড়ির আশপাশের বস্তি আর ঋষিপাড়ার কতিপয় বালক-বালিকা।