বিভাষী সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিভাষী সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৩ মে, ২০১৭

আর্নেস্ট হেমিংওয়ের ‘দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী’

তানভীর আহমেদ

আর্নেস্ট হেমিংওয়ে এর বিখ্যাত উক্তি ...
আরনেস্ট হেমিংওয়ে
--- হার স্বীকার নয়, নিরন্তর সংগ্রামই জীবন...
কাহিনীটা শুরু হচ্ছে এভাবে : ‘বুড়োমানুষ, ডিঙিতে চেপে গালফ স্ট্রীমে একাকী মাছ ধরে বেড়ায়। আজ চুরাশি দিন একটিও মাছ পায়নি ও। প্রথম চল্লিশ দিন একটা ছেলে ছিল ওর সঙ্গে। কিন্তু চল্লিশ দিন পরেও যখন কোন মাছ উঠলো না, ছেলেটার বাবা-মা ওকে বলল বুড়ো এখন নির্ঘাত গালাও, অর্থাৎ চরম অপয়া হয়ে গেছে।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

আলবেয়ার ক্যামু’র দি আউটসাইডার : একটি মন জাগানোর বই

 
প্রচ্ছদ: দি আউটসাইডার
প্রচ্ছদ: দি আউটসাইডার
“মা মারা গেছেন আজ। হয়তো গতকাল, আমি ঠিক জানি না।” এভাবেই শুরু হয় ‘দি আউটসাইডার’ উপন্যাসটি। প্রধান চরিত্রের দেওয়া প্রথম উক্তিটি বিভিন্নভাবে অগণিতবার ব্যবহৃত হয়ে বিখ্যাত হয়ে আছে সাহিত্য সমাজে। দর্শনভিত্তিক এ উপন্যাসটির ফরাসি নাম লেত্রঁজে (L’Étranger) । ইংরেজিতে ‘দ্য স্ট্রেইনজার’ নামটিও প্রচলিত। ‘দি আউটসাইডার’ একটি গভীর তত্ত্বভিত্তিক উপন্যাস, যেখানে জীবনের অযৌক্তিকতা (absurdism) ও অস্তিত্ববাদকে (existentialism) উপস্থাপনা করা হয়েছে অত্যন্ত সহজ এবং বাস্তবভিত্তিক জীবন দিয়ে। মানুষ হিসেবে জীবনের তাৎপর্যের অনুসন্ধান করা কতটুকু সার্থক তা বিশ্লেষণ করা হয়েছে বিশ্বাসযোগ্য দৃষ্টান্ত ও উপমা দিয়ে।

শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪

:: জেমস জয়েসের গল্প :: এরাবি



ভূমিকা ও অনুবাদ : মোজাফ্ফর হোসেন

[জেমস জয়েস (১৮৮৪-১৯৪১)-এর জন্ম আয়ারল্যান্ডের ডাবলিন শহরের এক মধ্যবিত্ত পরিবারে। জীবন ও জীবিকার তাগিদে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ আয়ারল্যান্ডের বাইরে কাটলেও তাঁর প্রায় প্রতিটা লেখায় ডাবলিন শহরের উপস্থিতি লক্ষ্য করার মতো। লেখক হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত তাঁকে বেশ কষ্ট করে সংসার চালাতে হয়েছে। শুরুর দিকে কোনো প্রকাশনীই তাঁর বই প্রকাশ করতে আগ্রহ দেখায়নি। ১৯১৪ সালে প্রকাশিত হয় তাঁর গল্প সংকলন ডাবলিনার্স