মাহমুদুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাহমুদুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

মাহমুদুল হক : মোহন শব্দমালার নির্মাতা

দিলওয়ার হাসান

লেখার টেবিলে কথাসাহিত্যিক মাহমুদুল হক



মাহমুদুল হক বাংলা কথাসাহিত্য জগতের এক অনন্য পুরুষ, এক স্বতন্ত্র মানুষ একথা আমাদের মনে হয়েছিল ১৯৭৩ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস যেখানে খঞ্জনা পাখি পড়ে। সে এক অদ্ভুত উপন্যাস! ঘটনার ঘনঘটা নেই, আখ্যানের বিস্তার নেই। বাবা-মার ভালোবাসা বঞ্চিত নিঃসঙ্গ এক বালকের দিন যাপনের সাদামাটা গল্প। সবটাই তার একঘেয়ে আনন্দহীন নির্জন ও নিঃসঙ্গ জীবনকে ঘিরে। আর আছে তাদের বাড়ির আশপাশের বস্তি আর ঋষিপাড়ার কতিপয় বালক-বালিকা।