গল্প কৌশল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গল্প কৌশল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

গল্প লেখার কৌশল

একটি শক্তিশালী চরিত্রের উপর ভর করে যেভাবে একটি ছোটগল্প তৈরি করবেন

সাজেদা হক
ছোট গল্প লেখার অনেক উপায় আছে। ছোট ছোট গল্পও হযতো অনেক আছে। তারপরও বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? এখানে ছোট গল্প শুরু করার কিছু কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে, মিলিয়ে দেখতে পারেন!! মিলেও যেতে পারে আপনার গল্পের সাথে।
১. একটি চরিত্রকে গুরুত্বপূর্ণ করে তুলুন:
মনে মনে একটি চরিত্রের অনেকগুলো বর্ননা লিখুন। যেমন, বয়স, লিঙ্গ, চেহারা, কোথায় বাস করে ইত্যাদি। সেই চরিত্রের ব্যক্তিত্ব তৈরি করুন। চরিত্রটি যখন কিছু চিন্তা করবে, তখন তাকে আয়নার সামনে দাড় করিয়ে দিন। অন্যরা চরিত্রের পিছনে আপনার চরিত্র সম্পর্কে কি বলে, সে সম্পর্কে ভাবতে সেখান? চরিত্রের দুর্বল দিক কি, শক্তিশালী দিকই বা কি তারও উল্লেখ করুন। হুবহু বিবরণ তুলে না ধরলেও হবে! তবে আপনার নিজের জানা থাকতে হবে, কারণ চরিত্রটি আপনিই নির্মাণ করছেন। এই চরিত্রের শুরু থকে শেষ সবই আপনার জানা থাকবে। গল্পের স্তরে স্তরে চরিত্রটিকে, চরিত্রের চিন্তাকে, আপনার গল্পকে প্রয়োজন অনুসারে বিকশিত করুন।