দ্য আর্ট অব নভেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দ্য আর্ট অব নভেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

দ্য আর্ট অব নভেল: মিলান কুন্ডেরার উপন্যাস ভাবনা


মোজাফ্ফর হোসেন 

বর্তমান সময়ের সফল কথাসাহিত্যিকদের একজন মিলান কুন্ডেরা (১৯২৯)। জন্ম চেকোস্লোভাকিয়ায়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই লেখক উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি প্রবন্ধ লিখেও বোদ্ধা পাঠকদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। বিশেষ করে তাঁর ‘দি আর্ট অব নভেলা’(১৯৮৫) বিশ্ব সাহিত্যে ইতোমধ্যেই উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। বইটিতে প্রবন্ধ, নিবন্ধ, সাক্ষাৎকার ও ভাষণ-এই চার ফর্মে উপন্যাস সম্পর্কে কুন্ডেরার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সাক্ষাৎ মেলে। পরস্পর সম্পর্কযুক্ত সাতটি স্বতন্ত্র অধ্যায়ের সন্নিবেশ ঘটেছে এখানে। উপন্যাস আধুনিক সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ফর্ম। কাজেই এটি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।