হুমায়ূন আহমেদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হুমায়ূন আহমেদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৯ জুলাই, ২০২৩

হুমায়ূন আহমেদ ‘অনন্য’ যেসব কারণে

মুম রহমান



আমার বিবেচনায় হ‌ুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের অনন্য লেখক। আমি এখানে ‘অনন্য’ শব্দটা নেহাত বিশেষণ হিসেবে ব্যবহার করছি না। তিনি অনন্য, কারণ তিনি কাউকে অনুসরণ করেননি। তিনি অনন্য কারণ তিনি নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছেন। কাউকে অনুকরণ, অনুসরণ করার পথে হ‌ুমায়ূন আহমেদ চলেননি। শিল্প-সাহিত্যের কোনো চেনা পথে, গৎ-বাঁধা সূত্রে তিনি হাঁটেননি। তিনি কখনো কোনো সাহিত্যতত্ত্বের ধার ধরেননি। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। আখতারুজ্জামান ইলিয়াস কিংবা শহীদুল জহির বাংলা সাহিত্যের অসাধারণ দুজন লেখক। কিন্তু সমস্যাটা হলো তারা যতো বড় লেখকই হোন না কেন, তাদের আমরা বিবিধ পাশ্চাত্য মতবাদ দ্বারা বিচার করতে বসি। যাদুবাস্তবতাবাদ, অস্তিত্ববাদ বিশ্বসাহিত্যের এ সব বড় বড় মতবাদ দ্বারা তারা প্রভাবিত হয়েছেন। প্রভাবিত হওয়া যে দোষের তা বলছি না।