শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

আড্ডায় শীর্ষেন্দু

‘প্রচারধর্মী সাহিত্য কোনো সাহিত্য নয়’


দুই বাংলাতেই তার পাঠকপ্রিয়তা সমান। জন্মস্থান এবং পিতৃপুরুষের ভিটেমাটি বাংলাদেশেই। ১৯৪১ সালে জন্মগ্রহণকারী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখালেখির বয়স ৪০ বছরেরও বেশি। কলকাতার স্কটিশ চার্চ কলেজের বাংলা সাহিত্যের স্নাতক (সম্মান) ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ শীর্ষেন্দু পেশায় সাংবাদিক। দীর্ঘকাল ধরে কর্মরত আছেন আনন্দবাজার গ্রুপের ‘দেশ’ পত্রিকায়। প্রথম উপন্যাসও প্রকাশিত হয় দেশ-শারদীয় সংখ্যায় (১৯৬৭)। ঘুনপোকা, মানবজমিন, পারাপার, যাও পাখি, দিন যায় প্রভৃতি উপন্যাস বাংলাসাহিত্যের পাঠকদের কাছে বিপুলভাবে নন্দিত করেছে তাকে।