শহীদুল জহির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শহীদুল জহির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪

কোথায় পাব তারে : শহীদুল জহিরের গল্প


দক্ষিণ মৈশুন্দি, ভূতের গলির লোকেরা পুনরায় এক জটিলতার ভিতর পড়ে এবং জোড়পুল ও পদ্মনিধি লেনের, ওয়ারি ও বনগ্রামের, নারিন্দা ও দয়াগঞ্জের লোকেরা তাদের এই সঙ্কটের কথা শুনতে পায়; তারা, ভূতের গলির লোকেরা বলে:

বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

সতীর্থপুরাণ : শহীদুল জহির

মু হ ম্ম দ স বু র 


আমরা হেঁটেছি যারা পৌষের সন্ধ্যায়' তাদের একজন ছিলেন আমাদের শহীদুল হক কিংবা শহীদুল জহির। হিম হিম সন্ধ্যায় খড়ের গাঁদার পাশ দিয়ে হেঁটে যেতে যেতে সোঁদা গন্ধের আমেজ তাকে কাবু করতো কিনা কখনো স্পষ্ট হতো না। বহুদিন, বহুরাত একই ছাদের নীচে কিংবা খোলা আকাশের নীচে মুখোমুখি বসে নির্বাক কাটিয়ে দিয়েছি যে যার ভাবনার জগতে। এ বাড়ি-ওবাড়ি গিয়ে নানা ভোজে অংশ নেয়া দু'জনের মাঝে কথা হতো যেন কার্টুনের ভাষায়। সংক্ষিপ্ত শব্দ, বাক্য ব্যবহারের অনুশীলন চলতো। সেই সত্তর সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নানা সময়ে নানা আয়োজনে দেখেছি তাকে।

বন্ধুদের স্মৃতিতে শহীদুল জহির

ফয়জুল ইসলাম

গত ২৩ মার্চ ২০০৮ এ বাংলা কথাশিল্পের অনন্য একজন রূপকার শহীদুল জহির মৃত্যুবরণ করেছেন। নিভৃতচারী এ লেখকের বন্ধুর সংখ্যা খুবই কম। জানা যায়, ৭০ দশকের প্রথম দিকে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে পড়ার সময় তিনি চার-পাঁচ জনের সাথে ঘনিষ্ঠভাবে মিশেছেন। কিš' তাঁর সে সময়কার বন্ধুদের কোনো খবর আমরা জানিনা। লেখকের জš§স্থান পুরানো ঢাকার ভূতের গলি এলাকার বন্ধুদের খবরও আমাদের অজানা। একইভাবে আমরা জানিনা, তাঁর পৈতৃক বাড়ি মগবাজার নয়াটোলা-তে কারা তাঁর ঘনিষ্ঠ ছিলেন। বিশ্ববিদ্যালয় পার হয়ে সরকারি চাকরিতে ঢোকার পর কারো কারো সাথে তাঁর বন্ধুত্ব হয়েছিল। লিখালিখির সূত্রে কেউ কেউ তাঁর ঘনিষ্ঠ হয়েছিলেন বলে আমরা জানি।

'পেদ্রো পারামো' এবং 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা'- পুনর্পাঠ

সালমা বাণী


সাধারণত আমরা উপন্যাস বলতেই ভাবি, কোনো একজন ঔপন্যাসিক বা লেখক শুধু তার কল্কপ্পনা থেকে তুড়ি মেরে বের করে আনেন ঘটনা পরিবেশ চরিত্র আর সেসবের পশ্চাৎপট। 'জীবন ও রাজনৈতিক বাস্টস্নবতার' কোথাও যেন উপন্যাসের সেই ব্যাপারটি নেই। নামের ভেতরই যেন এই ছোট্ট উপন্যাস বা নোভেলার বাস্টস্নবতা, যা নোভেলার পুরোটা জুড়ে ম্যাজিকের মতো রুদব্দশ্বাসে আবর্তিত হয়েছে। ইতিহাসের পাতা থেকে তুলে আনা- বাংলাদেশের স্ট্বাধীনতা যুদেব্দর আগে ও পরের কাহিনী।