চেতনাপ্রবাহরীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চেতনাপ্রবাহরীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

চেতনাপ্রবাহের বিচিত্র উদ্ভাস

সৈয়দ আজিজুল হক


সুশান্ত মজুমদারের (জ. ১৯৫৪) গল্পপাঠ পাঠকদের প্রচুর মনোযোগ দাবি করে। কারণ, বহির্বাস্তবের রূপ বর্ণনার পরিবর্তে অন্তর্বাস্তবতার স্বরূপ উন্মোচনই তাঁর গল্পের প্রধান প্রবণতা। এই বৈশিষ্ট্যসূত্রেই কাহিনি বয়ানে অনিবার্যভাবে অন্বিষ্ট হয়েছে চেতনাপ্রবাহ রীতি১। মানবমনের চিন্তনপ্রক্রিয়ার নিগূঢ় রহস্যকে তিনি চিত্রাত্মক পরিচর্যার মাধ্যমে বিশ্লেষণ করতে আগ্রহী। চেতনাপ্রবাহ রীতির স্বভাবধর্ম অনুযায়ী, তাঁর গল্পের কাহিনি আখ্যানধর্মী নয়, বরং কাল-পারম্পর্যহীন, উল্লম্ফনমূলক ও মনোবিশ্লেষণাত্মক। এ-কারণে তীক্ষ্ণ ও প্রখর মনোযোগ ছাড়া তাঁর গল্প-কাঠামোয় অনুপ্রবেশ করা কিংবা চরিত্রের মনোজগতের কল্পনাপ্রবাহকে অনুসরণ করা দুরূহ।

চেতনাপ্রবাহরীতির উপন্যাস

চেতনাপ্রবাহ বা Stream of consciousness কথাটি প্রথম ব‍্যবহার করেন উইলিয়াম জেমস তাঁর principles of psychology(1890)বইটিতে। জাগ্রত বা সজাগ মনের অবিচ্ছিন্ন চিন্তার প্রবাহ বা সচেতনতাই চেতনা প্রবাহ। একটু ব‍্যাপক অর্থে চরিত্রের মানসিক অবস্থা ও চেতনাধারার বিচিত্র অবস্থাকে ধরবার নানা কৌশলকেও ধরে নেওয়া যেতে পারে। এখানে চরিত্রের অন্তর্মুখী আত্মকথনের চরম অবস্থায় মানসিক যথাযথ প্রতিফলনই লেখকের মূল লক্ষ্য থাকে। এই রীতির প্রথম উপন‍্যাস জেমস জয়েসের 'ইউলিসিস' উপন‍্যাসটি 1922। এছাড়াও বাংলায় অন্তঃশীলা, জাগরী, একদা, বিবর, অপরাহ্ন ইত্যাদি।