সুব্রত কুমার দাস
বিংশ শতাব্দীর আশির দশকটি কথাসাহিত্যিক হরিপদ দত্তের (জন্ম ১৯৪৭) জন্য ছিল উৎপাদী একটি কাল। শতাব্দীর শেষ দশকটিতে অতলান্তিক মহাসাগরের অপর পাড়ে অস্থায়ীভাবে স্থায়ী হয়ে গেল তাঁর বাস। নতুন শতাব্দী তাঁকে যখন ফিরিয়ে আনল নিজভূমিতে তাঁর হাত ভারাক্রান্ত সুদীর্ঘ অভিনব এক উপন্যাস ‘জন্ম জন্মান্তর’-এর পাণ্ডুলিপিতে। যুগান্তকারী সে উপন্যাসটির প্রকাশ শেষ করে (২০০০ সাল) আবার তিনি তাঁর স্বভাবসিদ্ধ রচনাকর্মে ফিরে গেলেন।
