তারাশঙ্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তারাশঙ্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

জীবন সন্ধানী কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

মনোজিৎকুমার দাস


তারাশঙ্করের জন্ম পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বীরভূমের লাভপুর গ্রামের এক ক্ষয়িষ্ণু জমিদার বংশে ১৮৯৮ সালের ২৩ আগস্ট। বাবার নাম হরিদাস বন্দ্যোপাধ্যায় আর মাতার নাম প্রভাবতী দেবী। তারাশঙ্করের ভাষায়, তাঁর বাবা ও পিসিমা শৈলজা ঠাকুরাণী ছিলেন সেকালের প্রতিনিধি। অন্যদিকে তাঁর মা প্রভাবতী দেবী ছিলেন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থক ও বিদুষী মহিলা। মাত্র আট বছর বয়সে তারাশঙ্কর বাবাকে হারান। তিনি তাঁর বিধবা পিসিমা ও নিজের মায়ের স্নেহ ভালবাসায় লালিত পালিত হন।