আড্ডা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আড্ডা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

একান্ত আলাপে শওকত আলী



 ‘মৃত্তিকালগ্ন মানুষ আজীবন আমাকে টেনেছে’—শওকত আলী

 ভূমিকা ও সাক্ষাৎকার : নূর কামরুন নাহার

বাংলা কথাসাহিত্যে শওকত আলী এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি দিনাজপুরের রায়গঞ্জে তাঁর জন্ম। পারিবারিকভাবেই বেড়ে উঠেছেন রাজনীতি-সচেতন, সংস্কৃতিমনা পরিবেশে। বাবা সক্রিয়ভাবে কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মা রাজনীতিতে পুরোমাত্রায় সক্রিয় না থাকলেও ছিলেন রাজনীতি-সচেতন। ছোটবেলা থেকেই সংস্পর্শে এসেছেন বইয়ের।

বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪

আড্ডায় শীর্ষেন্দু

‘প্রচারধর্মী সাহিত্য কোনো সাহিত্য নয়’


দুই বাংলাতেই তার পাঠকপ্রিয়তা সমান। জন্মস্থান এবং পিতৃপুরুষের ভিটেমাটি বাংলাদেশেই। ১৯৪১ সালে জন্মগ্রহণকারী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখালেখির বয়স ৪০ বছরেরও বেশি। কলকাতার স্কটিশ চার্চ কলেজের বাংলা সাহিত্যের স্নাতক (সম্মান) ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ শীর্ষেন্দু পেশায় সাংবাদিক। দীর্ঘকাল ধরে কর্মরত আছেন আনন্দবাজার গ্রুপের ‘দেশ’ পত্রিকায়। প্রথম উপন্যাসও প্রকাশিত হয় দেশ-শারদীয় সংখ্যায় (১৯৬৭)। ঘুনপোকা, মানবজমিন, পারাপার, যাও পাখি, দিন যায় প্রভৃতি উপন্যাস বাংলাসাহিত্যের পাঠকদের কাছে বিপুলভাবে নন্দিত করেছে তাকে।