গল্প নিয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গল্প নিয়ে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ এপ্রিল, ২০২০

মাহমুদুল হক : মোহন শব্দমালার নির্মাতা

দিলওয়ার হাসান

লেখার টেবিলে কথাসাহিত্যিক মাহমুদুল হক



মাহমুদুল হক বাংলা কথাসাহিত্য জগতের এক অনন্য পুরুষ, এক স্বতন্ত্র মানুষ— একথা আমাদের মনে হয়েছিল ১৯৭৩ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস ‘যেখানে খঞ্জনা পাখি’ পড়ে। সে এক অদ্ভুত উপন্যাস! ঘটনার ঘনঘটা নেই, আখ্যানের বিস্তার নেই। বাবা-মা’র ভালোবাসা বঞ্চিত নিঃসঙ্গ এক বালকের দিন যাপনের সাদামাটা গল্প। সবটাই তার একঘেয়ে আনন্দহীন নির্জন ও নিঃসঙ্গ জীবনকে ঘিরে। আর আছে তাদের বাড়ির আশপাশের বস্তি আর ঋষিপাড়ার কতিপয় বালক-বালিকা।

শনিবার, ১৪ মার্চ, ২০১৫

শূন্যের গল্প, শূন্যের উড়াল

সমীর আহমেদ
সাহিত্য একটি চলমান প্রক্রিয়া। সময় বদলের সাথে সাথে যেমন বদলায় আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা, জীবযাপনের ধরন, পরিবেশপরিস্থিতি তেমনি বদলে যায় সাহিত্যের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলোও। তবে ক্ষুদ্র সময়খ-ে এ পরিবর্তনগুলো চিহ্নিত করা কঠিন। এ কারণেই বোধহয় সাহিত্যবোদ্ধাগণ দশক বিবেচনায় এনেছেন।

রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

গল্প লেখার কৌশল

একটি শক্তিশালী চরিত্রের উপর ভর করে যেভাবে একটি ছোটগল্প তৈরি করবেন

সাজেদা হক
ছোট গল্প লেখার অনেক উপায় আছে। ছোট ছোট গল্পও হযতো অনেক আছে। তারপরও বুঝে উঠতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? এখানে ছোট গল্প শুরু করার কিছু কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে, মিলিয়ে দেখতে পারেন!! মিলেও যেতে পারে আপনার গল্পের সাথে।
১. একটি চরিত্রকে গুরুত্বপূর্ণ করে তুলুন:
মনে মনে একটি চরিত্রের অনেকগুলো বর্ননা লিখুন। যেমন, বয়স, লিঙ্গ, চেহারা, কোথায় বাস করে ইত্যাদি। সেই চরিত্রের ব্যক্তিত্ব তৈরি করুন। চরিত্রটি যখন কিছু চিন্তা করবে, তখন তাকে আয়নার সামনে দাড় করিয়ে দিন। অন্যরা চরিত্রের পিছনে আপনার চরিত্র সম্পর্কে কি বলে, সে সম্পর্কে ভাবতে সেখান? চরিত্রের দুর্বল দিক কি, শক্তিশালী দিকই বা কি তারও উল্লেখ করুন। হুবহু বিবরণ তুলে না ধরলেও হবে! তবে আপনার নিজের জানা থাকতে হবে, কারণ চরিত্রটি আপনিই নির্মাণ করছেন। এই চরিত্রের শুরু থকে শেষ সবই আপনার জানা থাকবে। গল্পের স্তরে স্তরে চরিত্রটিকে, চরিত্রের চিন্তাকে, আপনার গল্পকে প্রয়োজন অনুসারে বিকশিত করুন।