সন্মাত্রানন্দ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সন্মাত্রানন্দ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

‘নাস্তিক পণ্ডিতের ভিটা’

আজিজুল শাহজী

এই অন্তর্জালে নানান মানুষের কাছে এই বইটির বিষয়ে আলোচনা শুনে কৌতূহলী হয়েছিলাম।আপনারা যারা আমাকে জানেন তাদের সম্যক ধারণা আছে যে আমি বই ইত্যাদি অন্য ভাবে নিয়ে থাকি তাই একটু সময় লেগেছে এটি যোগাড় করতে।যা কোনোদিন করিনি তাই করার প্রয়াসে এই কাজ।অতীব উচ্চ মার্গের এই বইটির একটু পর্যালোচনা পাঠাভ্যাস(রিভিউ বললাম না ইচ্ছা করেই)করার জন্য এই লেখা।আমি কোনোদিন এই কাজ করিনি তাই পাঠকের কাছে ক্ষমাসুন্দর চোখে এই লেখাটিকে দেখতে অনুরোধ করবো।
এই বইটির মূল চরিত্র মূলত কয়েকটি আর প্রধান চরিত্র অতীশ দীপঙ্কর যিনি বৌদ্ধ ধর্মের বা সম্পর্কিত বিষয়ে তৎকালীন বাংলা থেকে সুদূর তিব্বতে গিয়েছিলেন ওই দেশের রাজার অনুরোধে।একক চেষ্টায় এই মানুষটি তৎকালীন তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য অভূতপূর্ব কাজ করেন।একই সাথে,সেই সময়ের বৌদ্ধ ধর্মের নানান মার্গ আর মতের এক মিশ্রণ যে সমস্যা সমাজে করেছিল তার নিরসনে তিনি পথের সন্ধান দিয়েছিলেন বলে জানতে পারছি।