হাসান আজিজুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাসান আজিজুল হক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

ভাষারীতি : মানিক বন্দ্যোপাধ্যায়

হাসান আজিজুল হক

মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষা ব্যবহার থেকে যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিতে পারে তা এই; ভাষার সঙ্গে বাস্তবের সম্পর্ক কী? ভাষা কি বাস্তবকে প্রকাশ করে? ভাষা কি বাস্তবকে প্রকাশ করতে পারে? বাস্তবকে অবিকৃত প্রকাশ করাটাই যদি লেখকের একমাত্র উদ্দেশ্য হয় এবং ভাষার সর্বোচ্চ ব্যবহার যদি তাঁর আয়ত্তের মধ্যেও থাকে, তবু কি তিনি ভাষা দিয়ে বাস্তবের পুননির্মাণ সম্ভব করতে পারেন? এই প্রশ্নগুলি থেকে আর একটি প্রশ্ন সামান্য দূরে দাঁড়িয়ে থাকবে মাত্র : বাস্তব বলতে কি বুঝতে হবে? বাস্তবের কি একটিমাত্র অনড় চেহারা পাওয়া যায় যা সহজেই ভাষা দিয়ে তৈরি করা সম্ভব হতে পারে?