নজরুল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নজরুল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জানুয়ারি, ২০১৫

নজরুলের উপন্যাস : মৃত্যুক্ষুধা


কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একটি অবশ্য-উচ্চারিত নাম। বাংলা ভাষাভাষীদের শতকরা নব্বই জনের মুখে কবি রবীন্দ্রনাথের সাথে কবি-নজরুলের নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়। কিন্তু নজরুল যেখানে অনুচ্চারিত, উপেক্ষিত রয়েছেন সেটি হচ্ছে তাঁর কথা সাহিত্য। যাঁরা বাংলা কথা সাহিত্য সম্পর্কে বড় বড় ভলিউম প্রকাশ করেছেন তাঁরা অধিকাংশই নজরুলের কথা সাহিত্য সম্পর্কে আশ্চর্য রকমভাবে নীরব। আজ আমি নজরুলের একটি উপন্যাস 'মৃত্যুক্ষুধা' নিয়ে আলোচনা করব।